সংলাপে
তত্ত্বাবধায়ক এজেন্ডা অন্তর্ভুক্তি দাবি খালেদার
ঢাকা, ১ জানুয়ারি -- রাষ্ট্রপতির সংলাপে তত্ত্বাবধায়ক
সরকারের এজেন্ডা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা
ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে এদেশে কোনো দিন নিরপেক্ষ নির্বাচন হয়নি, হবেও না। খালেদা জিয়া রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান রেখে বলেন, নির্বাচন কমিশনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করলে সংলাপে যাবে বিএনপি। বিরোধীদলীয় নেতা বলেন, সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে বিরোধী দল দমনে এখন মাঠে নেমেছে। ছাত্রদলের নেতা-কর্মীদের ঐতিহ্য ধরে রেখে সরকারের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। খালেদা জিয়া বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে ভয় পায়। |
আগামী
৩ বছর বিদ্যুতের দাম বাড়তেই থাকবে: অর্থমন্ত্রী
ঢাকা, ১ জানুয়ারি -- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
বলেছেন, আগামী তিন বছর বিদ্যুতের দাম ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। এ
সময়ের মধ্যে বিদ্যুতখাতের ভর্তুকি পুরোপুরি তুলে নেওয়া হবে বলেও
মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী গত তিন বছরের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ভর্তুকি থাকলে মূল্যস্ফীতি ভালো থাকবে- এটা পুরোপুরি ভুল ধারণা। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রসঙ্গে মুহিত বলেন, কুইক রেন্টাল করে সরকার কোনো ভুল করেনি। কুইক রেন্টাল না করলে জনগণ অন্ধকারে নিমজ্জিত হতো। তবে একই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক–ই এলাহী। তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যুতের দাম বাড়বে, না কমবে- তা বলা অযৌক্তিক। তবে দাম সমন্বয় করা হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ গণমাধ্যমগুলোর সমালোচনা করে বলেন, সরকারের ভালো অর্জনগুলো গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে না। প্রসঙ্গত, সরকারি তথ্য হিসেবে গত তিন বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে দুই হাজার ৮৯৪ মেগাওয়াট। এর মধ্যে ২০১১ সালেই এসেছে এক হাজার ৭৬৩ মেগাওয়াট। গ্যাস সঙ্কট থাকায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর কমপক্ষে ৫২ শতাংশই তেল নির্ভর। আর সে কারণেই বারবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হচ্ছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সবশেষ ডিসেম্বরে বিদ্যুতের দাম বাড়ানোর কয়েক দিনের মাথায় আবারো ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়।এরআগে বিদ্যুৎ বিভাগের সাথে এর অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা ও কোম্পানিগুলোর মধ্যে চুক্তি সই হয়। |
এরশাদের
লক্ষ্য ক্ষমতায় যাওয়া
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী
নির্বাচনে জাতীয় পার্টির লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া
ও ক্ষমতায় যাওয়া। আজ রোববার বিকেলে বনানীর রাজউক মাঠে দলের ২৬তম
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।মহাজোট সরকারের তিন বছরের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন এরশাদ। তবে মহাজোটের অংশীদার এরশাদ তাঁর বক্তব্যে স্পষ্ট করে সরকারের তিন বছরের শাসনের কোনো মূল্যায়ন করেননি। তিনি বলেন, জাতি প্রতিদিন গুপ্তহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই দেখতে চায় না। জাতি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়। তিনি ১৭ জানুয়ারি তিস্তা নদী অভিমুখে দলের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এরশাদ বলেন, নির্বাচন ছাড়া একটি দলকে বাঁচিয়ে রাখা যায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে। সে জন্য তিনি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। তিনি আরও বলেন, ‘ছয় বছর আমি বিনা বিচারে বন্দী ছিলাম। আমার সঙ্গে আমার পার্টিও বন্দী ছিল।’ সবশেষে তিনি রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মরার আগে দুবার করে মরব না।’ বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, এরশাদকে একনায়ক বলে অভিযুক্ত করা হয়। কিন্তু দেশ কি একনায়ক থেকে উদ্ধার পেয়েছে? দেশ ও গণতন্ত্র এখন রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে। |
|
জঙ্গি ও সন্ত্রাসী কাজে
অর্থায়নের শাস্তি মৃত্যুদণ্ড জঙ্গি তত্পরতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন-২০১১ মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। আইনানুযায়ী ব্যাংক ছাড়া এনজিওসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক আর্থিক লেনদেন সরকার তদন্ত করতে পারবে। ওইসব প্রতিষ্ঠানও সরকারকে এ-সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে বাধ্য থাকবে। বিদ্যমান আইনে কেবল ব্যাংকের আর্থিক লেনদেন তদন্ত করার ক্ষমতা ছিল সরকারের। কিন্তু এ ক্ষমতা আরও বাড়ানো এবং আন্তর্জাতিক মানের করার জন্যই তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় সংসদে পাস হওয়ার পর আইনটি কার্যকর হবে। এ ছাড়া বৈঠকে গত তিন বছরে সরকারের সাফল্য-ব্যর্থতাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রীদের বিভিন্ন সময়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়েও আলোচনা হয়। অসত্য সংবাদ পরিবেশন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে আপত্তি জানানোর পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং একই কাজে অর্থায়ন বন্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে। আগেও আইনটি ছিল কিন্তু কিছু অস্পষ্টতা ছিল। এখন আইনটিকে যুগোপযোগী করা হয়েছে। |
রাষ্ট্রপতির
সংলাপে যাবে বিএনপি
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাওয়ার
ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় জোটের শরিক দলগুলো।
পৃথকভাবে অংশ নিলেও সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে প্রায় অভিন্ন
বক্তব্য তুলে ধরবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।আজ সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত নয়টায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত সাড়ে দশটায়। বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পূর্ণবহালের কথা তুলে ধরবে। এ ধরণের সরকার ছাড়া দলগুলো যে নির্বাচনে অংশ নেবে না সে বিষয়টিও রাষ্ট্রপতিকে জানাবে দলগুলো। বৈঠকে মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি নির্বাচন কমিশন গঠন, বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর হামলা, মামলার বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে তাঁরা আলোচনা করবেন বলে জানা গেছে। |
|
চিরনিদ্রায়
শায়িত আব্দুর রাজ্জাক ঢাকা, ২৬ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)-- রাষ্ট্রীয় মর্যাদায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংসদ সদস্য আব্দুর রাজ্জাককে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বিকেলে মেয়ের কবরের পাশে দাফন করা হয় বর্ষীয়ান এ রাজনীতিককে। এরআগে সেখানে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর রাজ্জাকের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। নামাজে জানাজায় দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশ নেন। |
|
লক্ষ্মীপুরে যুবদল সভাপতি
নিহত, বিভিন্ন স্থানে আহত দু’শতাধিক
|
হত্যা-গুমের রাজনীতি স্বাধীনতাকে অপমান
করছে: জয়নুল
ঢাকা, ১৬ ডিসেম্বর -- বর্তমান সরকার সারা দেশে হত্যা ও গুমের
রাজনীতি চালু করে স্বাধীনতার মানহানি করছে বলে অভিযোগ করেছেন
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।শুক্রবার বিকালে নয়পল্টনে বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন বলেন, স্বাধীনতার ৪০ বছরে আমাদের যে অর্জন সেটা বর্তমান সরকারের কর্মকাণ্ডে মুছে যেতে বসেছে। বর্তমান সরকার সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। ৪০ বছর পরে এসে সারা দেশে হত্যা ও গুমের রাজনীতি চালু করে স্বাধীনতার অপমান করছে এই সরকার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যত ষড়যন্ত্র আর নির্যাতন করা হোক না কেন বিএনপি দেশের জন্য কাজ করে যাবে। |
ডলারের বিপরীতে টাকার
মান কমছেই
ঢাকা, ১২ ডিসেম্বর - দেশীয় মুদ্রার পাশাপাশি ডলারের
অভাব বেড়েই চলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছেছে ঝুঁকিপূর্ণ
স্তরে। টাকার সঙ্কটের কারণে উচ্চ সুদে ঋণ করে চলতে হচ্ছে অধিকাংশ
ব্যাংককে।আর ডলার সঙ্কটের কারণে হু হু করে বেড়েই চলেছে টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য। যদিও আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় মূল্য ক্রমেই কমছে। ডলার সঙ্কটের জন্য আমদানি ব্যয় বৃদ্ধির তুলনায় রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রা) কমে যাওয়াকে অনেকে দায়ী করছেন। তবে এর পিছনে ভিন্ন কারণ রয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। তারা বলছেন, ডলারের দাম বাড়ার কারণে সহজ মাধ্যম হিসেবে অনেকেই ডলারে বিনিয়োগ করছেন। ব্যাংক, সঞ্চয়পত্র বা পুঁজিবাজারে বিনিয়োগ না করে তারা ডলার কিনে রাখছেন বেশি দামে বিক্রি করার আশায়। এ কারণেও ডলার সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত এক বছরেই প্রতি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১০ টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) টাকার অবমূল্যায়ন হয়েছে ৬ শতাংশ। গত অর্থবছরে এই হার ছিল ৭ শতাংশ। সে হিসাবে ২০১১-১২ অর্থবছরে টাকার অবমূল্যায়ন গত বছরের দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। |
বিভক্ত
ঢাকায় নির্বাচনের তফসিল দেবে না ইসি
ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে না
বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ
টি এম শামসুল হুদা আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ
কথা বলেন। নির্বাচন ৯০ দিনের মধ্যে করা সম্ভব নয়—এ অবস্থানে অনড় ছিলেন দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। এ নিয়েই আজ বৈঠকে বসে ইসি। বৈঠক শেষে সিইসি মেয়াদের শেষ সময়ে এসে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা না করার কথা জানান। ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস হয়। নতুন আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ড রয়েছে। ১ ডিসেম্বর গেজেটও প্রকাশ করা হয়। আইনের ৩৪ ধারা অনুযায়ী কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি আর অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এ জন্য বিদায়মুহূর্তে তাঁরা নির্বাচন করতে আগ্রহী নন। |
সরকার অর্থনীতিকে ধ্বংসের
দ্বারপ্রান্তে নিয়ে গেছে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তৈরি পোশাকশিল্পে
কর্মরত শ্রমিকদের জন্য সারা বছর ধরে রেশনিং কার্যক্রম চালু করতে
সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শ্রমিকদের জন্য আরও বেশি বেশি
কল্যাণমূলক পদক্ষেপ নিতে পোশাকশিল্পের মালিকদের প্রতিও আহ্বান
জানান।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার সন্ধ্যায় ২২তম বাটেক্সপোর (বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার বাটেক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
|
সশস্ত্র
বাহিনীর আধুনিকায়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
|
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে
ফেরত দেবে না কানাডা
ঢাকা, ৪ ডিসেম্বর (আরটিএনএন ডটনেট)-- ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এ এইচ এম বি নূর চৌধুরীকে
ফেরত দেবে না কানাডা। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কানাডার এই মনোভাবের কথা জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হিদার ক্রুডেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি কারো এমন আশঙ্কা থাকে কোনো দেশে ফিরে গেলে মৃত্যুদণ্ডের মুখে পড়বেন। তবে আমার দেশ তাকে সেদিকে ঠেলে দেয় না।’ তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জানান, ‘নূর চৌধুরীকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বিষয়টি নিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।’ |
হাতাহাতির পর তিন নেতার ছবি
অপসারণ
ঢাকা, ৪ ডিসেম্বর -- সুপ্রিম কোট আইনজীবী সমিতির
সভাপতির কক্ষে তিন জাতীয় নেতার ছবি টাঙানো নিয়ে আওয়ামী ও
বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা সভাপতির কক্ষের পেছনের দরজা দিয়ে ঢুকে তিন জাতীয় নেতার ছবি নামিয়ে ফেলে। এর আগে দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেনের নেতৃত্বে মজলুম জননেতা মওলানা আব্দুল হামি খান ভাসানী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ছবি টাঙানো হয়। ছবি টাঙানোর খবর পেয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা সঙ্ঘটিত হয়ে ছবি নামাতে আসে। এ সময় বিএনপিপন্থী কতিপয় আইনজীবী সভাপতির কক্ষে অবস্থান নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। ফলে আওয়ামীপন্থী আইনজীবীরা সামনের দরজা খুলতে না পেরে পেছনের জানালা ভেঙে জিয়ার ছবি নামিয়ে নিয়ে যায়। পরে অপর দুই নেতার ছবিও নামিয়ে ফেলা হয়। এক পর্যায় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আদালত প্রাঙ্গণে অনেক সংখ্যক পুলিশ মোতায়ন থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। |
খোকার ওপর হামলাকারীদের
বিচার দাবি খালেদার ঢাকা,
৪ ডিসেম্বর -- হরতালে পুলিশ বেষ্টনীতে থাকা অবস্থায় ঢাকা সিটি
করপোরেশনের (ডিসিসি) সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার ওপর
হামলাকারীদের বিচার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া।রোববার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুরিকাহত বিএনপি নেতা খোকাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন। এ সময় খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ, অ্যাডভোকেট সানাউল্লা মিয়া প্রমুখ। খালেদা জিয়া বলেন, ‘পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা মেয়র সাহেবের ওপর যেভাবে হামলা করেছে, আমরা তাদের সকলের বিচার চাই। তাদের সকলকে ধরে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি। আর তারা অস্ত্রসহ রাজপথে অবস্থান নিয়েছে।’ বিরোধীদলীয় নেতা আরো বলেন, আন্দোলনের মাধ্যেমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণকে জিম্মি দশা থেকে মুক্ত করা হবে। |
যুক্তরাষ্ট্রকে
ঘাঁটি সরিয়ে নিতে ১৫ দিনের সময় দিয়েছে পাকিস্তান
২৭ নভেম্বর: আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তান সরকার বেলুচিন্তান
প্রদেশের একটি বিমান ঘাঁটি থেকে সরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে
১৫ দিনের সময় বেঁধে দিয়েছে। পাশাপাশি ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের
সাথে কূটনৈতিক, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতাসহ সব ধরনের
সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলেও জানিয়েছে পাকিস্তান। শুক্রবার রাতে
দুটি সামরিক চৌকিতে ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনাসদস্য
নিহত হওয়ার পর দেশটির সরকার এ ঘোষণা দেয়। এ হামলায় আরো ১৩ জন
সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।এরই মধ্যে দেশটির ভেতর দিয়ে যেসব পথে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের রসদ আফগানিস্তানে ঢুকত, সেসব পথ বন্ধ করে দেয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তারা আফগান সীমান্তের কাছাকাছি দুটি প্রধান ট্রানজিট পয়েন্ট থেকে ন্যাটোর রসদবাহী গাড়িবহর ফিরিয়ে দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সুত্র: আর জাজিরা টিভি |
টিপাইমুখে
বাঁধ ঠেকাতে না পারলে ক্ষমতা ছাড়ুন: খালেদা
খুলনা, ২৭ নভেম্বর -- রোড মার্চ শেষে চার দলের বৃহত্তর
আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, রোড মার্চের গণজোয়ারে সরকারের মাথা
খারাপ হয়ে গেছে। গণজোয়ার থেকে গণবিপ্লবে স্বৈরাচারী আওয়ামী লীগের
পতন হবে।টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ বন্ধে কোনো ব্যবস্থা নিতে না পারলে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। দেশের দক্ষিণাঞ্চলে দুই দিনব্যাপী চার দলের রোড মার্চের শেষ দিনে রোববার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠের শেষ জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। |
সুষ্ঠু
নির্বাচনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: মোজেনা ঢাকা,
২৭ নভেম্বর -- বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা
বলেছেন, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ
নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা দেবে তার দেশ।রোববার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। মোজেনা বলেন, ‘আমেরিকা এমন একটি মেকানিজম উপস্থাপন করবে, যার মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করে আসছে এবং এক্ষেত্রে তারা সহায়তা অব্যাহত রাখবে।’ |
মিসরে সেনাশাসনবিরোধী
বিক্ষোভ অব্যাহত ৫ জন হতাহত
মিসরে সেনাশাসনবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
গতকাল শনিবারও বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় একজন নিহত ও
চারজন আহত হয়েছেন। এ নিয়ে আট দিনের বিক্ষোভ-সহিংসতায় ৪২ জন
বেসামরিক লোক নিহত হলেন। এই বিক্ষোভ সত্ত্বেও ২৮ নভেম্বরের
নির্বাচন যথাসময়েই হবে বলে জানিয়েছে সর্বোচ্চ সামরিক কাউন্সিল। এ
দিকে বিক্ষোভকারীরা সামরিক সরকারের মনোনীত নয়া প্রধানমন্ত্রী ড.
কামাল আল জুনদিকে প্রত্যাখ্যান এবং সামরিক শাসকদের পদত্যাগ দাবি
করেছেন। যদিও জুনদি মন্ত্রিসভা গঠনের জন্য বিক্ষোভকারীদের কাছে
কিছুটা সময় চেয়েছেন। এ জন্য তিনি পার্লামেন্ট নির্বাচন দুই দিন
পিছিয়ে দেয়ারও প্রস্তাব দিয়েছিলেন। কিন' সাধারণ বিক্ষোভকারীরা ও
ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে
বলেছে, নির্বাচন পেছানোর মতো কোনো ঘটনা ঘটেনি। খবর আমাদের মিসর
প্রতিনিধি, আল জাজিরা, বিবিসি ও এএফপির। |
উন্নত সেবা নিশ্চিত করতেই ডিসিসিকে বিভক্ত
করা : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই অংশে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ঢাকাকে ভাগ করে ফেলছি এটা সত্য নয়। এই নগরীর মূল
আকার বজায় থাকবে। তবে ঢাকা মহানগরীর বর্ধিত এলাকাসমূহ নিয়ে আমরা
দুইটি সিটি কর্পোরেশন গঠন করতে যাচ্ছি।’ আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ঢাকা দক্ষিণপূর্বে নারায়ণগঞ্জ এবং উত্তরে টঙ্গী পর্যন্ত বিস্তৃত হওয়ায় সংসদের চলতি অধিবেশনে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই অংশে বিভক্ত করার একটি বিল উত্থাপণ করা হয়েছে। তিনি বলেন, নগরীর বাসিন্দাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একটা কেন্দ্র থেকে এই বাসিন্দাদের সেবাদান সম্পূর্ণ অসম্ভব। প্রধানমন্ত্রী বলেন, ‘নাগরিক সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার যথাযথ সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ৮টি জোনে বিভক্ত করেছে।’ ‘জনগণের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায়। |
|
যুদ্ধাপরাধী
ও দুর্নীতিবাজ সন্তানকে রক্ষার জন্যেই রোডমার্চ : স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী ময়মনসিংহ ২৭ নভেম্বর: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজ সন্তানকে রক্ষার জন্যেই দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে খালেদা জিয়া রোডমার্চ করছেন। তিনি বলেন, খালেদা জিয়া যদি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ক্ষুব্ধ হন তাহলে আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু আইন-শৃঙ্খলার অবনতি ঘটালে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রোববার আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরাপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, অধ্যক্ষ মতিউর রহমান এমপি, হায়াতোর রহমান খান বেলাল এমপি, রেজা আলী এমপি, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, প্রবীণ আইনজীবী এম জুবেদ আলী প্রমুখ। |
|
মরক্কোয়
ইসলামপন্থীরা সরকার গঠন করতে যাচ্ছে আর্ন্তজাতিক ডেক্স: একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করায় মরক্কোতে ইসলামপন্থী দ্য পার্টি অব জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তৈয়ব চেরকাউই শনিবার জানিয়েছেন, নির্বাচনে পিজেডি’র একক বৃহত্তম পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর এএফপি ও আলজাজিরার। স্বরাষ্ট্রমন্ত্রী তৈয়ব এক সংবাদ সম্মেলনে জানান, ৩৯৫টি আসনের নির্বাচনে এ পর্যন্ত প্রকাশিত ২৮৮টি আসনের মধ্যে পিজেডি পেয়েছে ৮০টি আসন। আজ রাতে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার কথা। নারী ও তরুণদের জন্য সংরক্ষিত আসনসহ পিজেডি’র আসন ১১০ হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী আব্বাস আল ফাসির ইনডেপেন্ডেন্ট পার্টি ৪৫টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি ২০০৭ থেকে পাঁচদলীয় জোটের নেতা হিসেবে ক্ষমতায় রয়েছেন। সরকারি ফলাফল প্রকাশের পর পিজেডি’র মহাসচিব আবদুল্লাহ বেনকিরানে সাংবাদিকদের বলেন, আমরা মনে করি জনগণ পিজেডিকে ভোট দিয়েছে এবং আমরা এতে সন্তুষ্ট। নতুন সংবিধান অনুযায়ী, বাদশাহ পার্লামেন্টের বৃহত্তম দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। ফলে অর্থমন্ত্রী সালাহউদ্দিন মেজুরের নেতৃত্বাধীন আটদলীয় জোট ১১১টি আসন পেলেও তাদের মধ্য থেকে কারো প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। নতুন সরকার হবে পিজেডি’র নেতৃত্বে। তারা ইতোমধ্যে বিভিন্ন দলের সাথে জোট গঠন নিয়ে আলোচনা শুরু করেছে। |
|
প্রধানমন্ত্রী জনগণকে
বিভ্রান্ত করছেন: মোশাররফ ঢাকা, নভেম্বর ১৯ - দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে অসত্য কথা বলছেন। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় এই বিএনপি নেতা বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে- তিনি দেশের মানুষকে বোকা মনে করেন। ব্যাংকে তারল্য সঙ্কট চলছে। সরকার ঋণ নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। বৈদেশিক মুদ্রার মজুদও কমে গেছে। আর প্রধানমন্ত্রী বলছেন, উল্টো কথা।" শনিবার সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমি আপনাদের জানাতে চাই- অর্থনৈতিক অবস্থা প্রকট হয়নি। আমরা অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্বেও আমরা অনেক ভালো জায়গায় আছি।" দেশে তারল্য সঙ্কট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "অনেকে বলেন- অর্থ নেই, অর্থ নেই। মোবাইল ফেনের লাইসেন্স রিনিউ করে আমরা অনেক হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরো কয়েক হাজার কোটি টাকা আসবে।" এর প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, "প্রতিদিন ব্যাংক থেকে গড়ে ১৩৩ কোটি টাকা ধার নিয়ে দেশ চালাচ্ছে সরকার। যেখানে পুরো বছরে নেওয়ার কথা ১৮ হাজার কোটি টাকা, সেখানে গত কয়েক মাসেই ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। চলতি বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৭ শতাংশ। কিন্তু এরইমধ্যে তা ১২ শতাংশের কাছাকাছি উঠেছে।" দেশের অর্থনীতির এই অবস্থাকে 'সঙ্কটজনক' উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন করতে না পারলে সরকার বদল ছাড়া দেশ রক্ষা করা যাবে না। |
সরকারের ব্যর্থতায় দেশ গভীর
সঙ্কটে: ফখরুল ঢাকা,
১৯ নভেম্বর -- সরকারের অযোগ্য ও ব্যর্থতায় টিপাইমুখে বাঁধ নির্মাণে
ভারত চুক্তি করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের ব্যর্থতায় দেশ গভীর
সঙ্কটে পড়েছে।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত যোগাযোগ খাতে অব্যবস্থাপনা ও দুনীর্তি শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বারবার বলা হয়েছে যে, টিপাইমুখে বাঁধ নির্মাণ হবে না। এই বাঁধ নির্মাণ করতে হলে আগে বাংলাদেশের পক্ষ থেকে যৌথ জরিপ করা হবে। এখন টিপাইমুখে বাঁধ নির্মাণ চুক্তি হয়ে গেছে। এই বাঁধ দেয়া হলে আর পানি পাওয়া যাবে না। অথচ এতদিন বলা হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয় এমন কাজ ভারত করবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়া দেশ রক্ষার যুদ্ধে নেমেছেন, যুদ্ধ চলছে, এই সরকার ক্ষমতা ছেড়ে জনগণকে মুক্তি দিলেই এই যুদ্ধ শেষ হবে। আসলে বাংলাদেশে শুধু একটি খাতে দুর্নীতি হয় না। দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। দেশ গভীর সঙ্কটে পড়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি সেক্টরে চরম দুর্নীতি বিরাজ করছে। এদের অদক্ষতা, অসততা ও দুর্নীতিপরায়ণতার কারণেই এখন সর্বত্র অবাধে লুটপাট চলছে। স্বাধীনতার পর এ রকম অবস্থা কখনো দেখা যায়নি। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর দেশের পরিস্থিতি ভয়ঙ্কর ও ভয়াবহ রূপ নিয়েছে। তারা যে কথা বলে ক্ষমতায় এসেছে, এখন তার উল্টো কাজ করছে। তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। বিচার বিভাগ, সংবাদপত্রের উপর যে আচরণ করছে, তা বাকশাল আমলকেও হার মানিয়েছে। দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুঁজিবাজার থেকে সরকারের লোকদের লুটপাট, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে দেশ পরিচালনার কারণে দেশের মানুষ, ব্যাংক-বীমা, ব্যবসায়ী, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়ছেন। |
এখন
গুম করে বিচার বহির্ভূত হত্যা চলছে - মানবাধিকার কমিশন চেয়ারম্যান
ঢাকা, ১৯ নভেম্বর -
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন,
বিচারবহির্ভূত হত্যার ক্ষেত্রে এখন কৌশল বদলানো হয়েছে। আগে
ক্রসফায়ার বলা হতো, এখন নাগরিকদের তুলে নিয়ে গুম করা হচ্ছে। যাকে
গুম করা হয়, তার হদিস পাওয়া যায় না। এমনকি পরিবার লাশের খোঁজও
পায় না। মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে মানবাধিকার কর্মীদের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধিকার-এর সেক্রেটারি অ্যাডভোকেট আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সফররত সিনিয়র গবেষক আব্বাস ফয়েজ, আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রন্টলাইন ডিফেন্ডারের সফররত এশিয়াবিষয়ক কো-অর্ডিনেটর পকপং লাওয়াসিরি। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও বুদ্ধিজীবী অধিকার-এর উপদেষ্টা ফরহাদ মজহার। ড. মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশনে অনেক লোক এসে নালিশ করেন—কারও স্বামী, কারও ভাই, কারও বাবা, কারও ছেলেকে সাদা পোশাকধারী লোকেরা ধরে নিয়ে যাওয়ার পর গুম করা হয়েছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন মানবাধিকার কমিশন র্যাব-পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও শুধু বলা হয়, দেখছি স্যার। এর বেশি কিছু করারও থাকে না। |
|
বিএনপি
নেতা মিল্টন হত্যা মামলার মূল আসামি কাশেম গ্রেপ্তার
ঢাকা, ১২ নভেম্বর -- ভয় দেখাতে গিয়ে পিস্তল থেকে বের হওয়া গুলিতে বিএনপি নেতা মিল্টন খুন হয়েছেন বলে দাবি করেছেন এই হত্যাকাণ্ডের মূল আসামি কাশেম। শনিবার সকালে র্যাব-২- এর শেরেবাংলা নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাশেম এই দাবি করেন। এরআগে কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী আব্দুল বাকি মিল্টন হত্যার মূল আসামি মো. আবুল কাশেমকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে কাশেম বলেন, ধানমন্ডির আবু জাফর মোল্লা নামে এক আইনজীবীর হয়ে তিনিসহ চারজন মিলে মিল্টনকে ভয় দেখাতে গিয়েছিলেন। আর তখনই তার পিস্তলের গুলিতেই খুন হন মিল্টন। তিনি জানান, আগারগাঁওয়ের ১ দশমিক ২১ একরের ওই জমির মালিকানা রয়েছে আইনজীবী আবু জাফর মোল্লা, মিল্টন ও কাশেমের নামে। জাফর এই জমির মালিক হতে চাইছিলেন। কাশেম বলেন, কথাকাটাকাটির এক পর্যায়ে ভয় দেখানোর জন্য পিস্তল বের করা হয়। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে মিল্টনের মাথায় লাগে। ঘটনাস্থল থেকে বের হওয়ার পর আরো দুটি গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় কাশেমকে গ্রেপ্তারের বর্ণনা দেন র্যাবের মেজর উপপরিচালক সাইফুল করিম। তিনি সাংবাদিকদের বলেন, ভোর ৪টার দিকে আশুলিয়ার জিরোবোর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় কাশেমকে। এই হত্যা মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। |
কালামের
জ্যাকেট, জুতা খুলে নিয়ে যান মার্কিন কর্মকর্তারা!
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে দুই দফা তল্লাশির মুখে
পড়েছিলেন। শুধু তাই নয়, একপর্যায়ে মার্কিন কর্মকর্তারা এয়ার
ইন্ডিয়ার ফ্লাইটে ঢুকে তাঁর জুতা ও জ্যাকেট নিয়ে যান। বিমানের
কর্মকর্তারা এতে তীব্র আপত্তি জানালেও, নিরাপত্তা কর্মকর্তারা তাতে
কান দেননি। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে
এ ঘটনা ঘটে। তবে আজ এ ঘটনায় অনুতপ্ত হয়ে লিখিতভাবে ক্ষমা
প্রার্থনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে গত সেপ্টেম্বর মাসে দেশটি সফর করেন ৮০ বছর বয়সী ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। সূত্র জানায়, আবদুল কালাম বিমানে ওঠার পর জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে দ্বিতীয়বারের মতো তল্লাশি করা হবে বলে জানান। এ সময় কোনো ধরনের বাধা দেননি সাবেক রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁরা তাঁর জুতা ও জ্যাকেটও নিয়ে যান। যদিও পরে তা ফেরত দেওয়া হয়। আবদুল কালামের ঘনিষ্ঠ সেই সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, তিনি দেশে ফেরার পর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সুত্র: প্রথম আলো |
বর্জ্য
থেকে হবে বিদ্যুৎ
ঢাকা, নভেম্বর ১৩ - বাড়তে থাকা চাহিদা মেটাতে দেশে
বর্জ্য থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ। আর এর মাধ্যমে অতিরিক্ত ৫০
মেগাওয়াট বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড লাইন। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ঢাকার আমিনবাজার ও যাত্রাবাড়ীতে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ইতালীয় প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ফাইন্যান্স এসইএল। সরকার ৮ টাকা ৭৫ পয়সা (প্রতি ইউনিট) দরে প্রতিষ্ঠানটির কাছ থেকে বিদ্যুৎ কিনবে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। |
প্রথম
নারী মেয়র আইভী
নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ - আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা
হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে বেসরকারিভাবে
বিজয়ী ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জে জিয়া হলে স্থাপিত
নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে রোববার রাত ১২টা ৫১ মিনিটে
রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে, ১৬৩টি ভোটকেন্দ্রে আইভী পেয়েছেন ১৮০০৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছেন ৭৮৭০৫ ভোট। |
ইসলামী
আইনই হবে লিবিয়ার ভিত্তি: মুক্তির ঘোষণায় জলিল
বিশ্ব ডেস্ক, ২৩ অক্টোবর লিবিয়ায় গাদ্দাফিবিরোধী প্রায় আট মাসব্যাপী
গৃহযুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানলো দেশটির অন্তর্বর্তী সরকার
ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)।লিবিয়ায় বেনগাজিতে আজ রোববার অন্তর্বর্তী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশটির মুক্তির কথা ঘোষণা করেছে। এনটিসি প্রধান মোস্তফা আব্দুল জলিল সমবেত জনতার সামনে এই বিজয়ের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এবং সবার প্রতি ক্ষমা ও মৈত্রী পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। খবর: বিবিসি অনলাইন। এছাড়া আব্দুল জলিল কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে ওই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, ‘ইসলামী আইনকে নতুন লিবিয়ার ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে।’ জলিল বলেন, ‘লিবিয়ার জনগণ, আপনাদের যা করতে হবে তা হলো আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা রাখা, অনৈক্যকে প্রত্যাখ্যান করে ঐক্য গড়ে তোলা। আজ আমরা জাতি হিসেবে এক দেহে পরিণত হয়েছি।’ তিনি আরো বলেন, ‘আজ ভ্রাতৃত্বের একতা লিবিয়া অর্জন করেছে, যা আগে আমরা ছিলাম না।’ অন্তর্বতী সরকার এই যুদ্ধ সমাপ্তির ঘোষণাকে লিবিয়ায় গাদ্দাফির ৪২ বছরের ‘দুঃশাসনের’ অবসান শেষে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সাধারণ নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করে। এর আগে এনটিসি সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলেন, ‘অন্তবর্তী সরকারের নেতারা ক্ষমতা ধরে রাখতে চায় না। আমাদের হাতে বেশি সময় নেই। আমরা আশা করছি, আগামী ৮ মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে লিবিয়ার সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।’ তিনি বলেন, লিবিয়ার উন্নয়নে এনটিসি নেতাদের পাশাপাশি দেশটির ৬ মিলিয়ন জনগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গাদ্দাফির ৪২ বছরের শাসনের কথা উল্লেখ করে জিবরিল বলেন, ‘এনটিসির নেতারা লিবিয়ায় যে ধরনের সমাধান এনে দিতে চায়, তার জন্য জনগণকে পাশে থাকতে হবে। যদি তারা অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটা পার্থক্য দেখতে চায়।’ এদিকে, এনটিসি প্রধান মোস্তফা আব্দুল জলিলের ওই মুক্তির ঘোষণা শুনতে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীর সেন্ট্রাল স্কয়ারে ১০ হাজারের বেশি মানুষ সমবেত হয়। এই সেন্ট্রাল স্কয়ার থেকেই গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু করেছিল দেশটির জনগণ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাদ্দাফি তার নিজ শহর সিরতে এনটিসি যোদ্ধাদের হাতে নিহত হয়। ইতিমধ্যে তার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে তার দাফন প্রক্রিয়া নিয়ে জটিলতা এখনো কাটেনি। এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাই গাদ্দাফির নিহত হওয়ার ব্যাপারে তদন্ত দাবি করেছেন। |
জনগণ
আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চাইছে: গয়েশ্বর
ঢাকা, ২৩ অক্টোবর -- শেখ হাসিনাকে বিদেশ প্রেমিক বলে মন্তব্য
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়।তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে দেশপ্রেমিক দাবি করলেও কোনো দেশপ্রেমিক স্বাধীন দেশের মধ্য দিয়ে বিনা শুল্কে ভারতকে ট্রানজিট দিয়ে দেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করতে পারে না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত ‘অনিবার্য সংঘাত ও সঙ্কটের পথে দেশ-শঙ্কিত জনগণ ও সমাধানের ফর্মুলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গয়েশ্বর এসব কথা বলেন। তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে যারা মানে না, তাদের লাশঘরের ডোমের সাথে তুলনা করেছেন। সরকারের খসড়া সম্প্রচার নীতিমালার সমালোচনা করে গয়েশ্বর বলেন, এই নীতি কেমিকেলের বোমার চেয়েও ভয়ঙ্কার। এটি বাস্তবায়িত হলে সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, রোড মার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে- দেশের জনগণ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চাইছে। এজন্য খালেদা জিয়ার গণতন্ত্র ও দেশ রক্ষার যুদ্ধের ডাকে সাড়া দিয়েছেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, সরকারের দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক ঋণ বন্ধ করে দিলেও প্রধানমন্ত্রী যোগাযোগমন্ত্রীকে রক্ষা করছেন। সৈয়দ আবুল হোসেনের খুঁটির জোর অনেক। কারণ তিনি যা খান, তা একা খান না। আর জন্যই এতো সমালোচনার পরও তার মুখের হাসি ম্লান হয় না। |
‘সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছে জুডিসিয়ারি’ ঢাকা,
১৫ অক্টোবর -- খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন,
সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছে দেশের জুডিসিয়ারি। আমার দেশ
সম্পাদক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির বিশেষ প্রতিনিধি মানবাধিকার
লঙ্ঘনের প্রধান ভিকটিম।শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফিক-উল হক বলেন, দেশে একটি মানবাধিকার কমিশন এবং মানবাধিকার আইন পাশ হয়েছে। কিন্তু মানবাধিকার কমিশনকে মানবাধিকার কার্যকর করার অধিকার দেওয়া হয়নি। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার কোর্ট আছে। আমাদের দেশেও মানবাধিকার কোর্ট প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার কোর্ট প্রতিষ্ঠা না করতে পারলে মানবাধিকার আইন কাজ করতে পারবে না। |
|
ওয়াল
স্ট্রিট-বিরোধী আন্দোলন গ্লোবাল আন্দোলনে রুপ নিচ্ছে ![]() পুজীবাদ , করপোরেট লোভ আর সরকারের কাটছাঁট নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলতে থাকা ওয়াল স্ট্রিট-বিরোধী আন্দোলন বৈশ্বিক রূপ নিয়েছে। যোগাযোগের সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে এ আন্দোলন সংগঠিত করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন জানিয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রিস, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হংকং ও জাপানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের আয়োজকেরা জানিয়েছেন, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার ৮২টি দেশের ৯৫১টি শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। শত শত লোক বিক্ষোভ করেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন, অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে। আন্দোলন সম্পর্কে ‘মেলবোর্ন দখল করো’ সংগঠনের মুখপাত্র নিক কারসন বলেছেন, ‘আমি মনে করি, মানুষ প্রকৃত গণতন্ত্র চায়।’ বার্লিনের একজন সম্পাদক বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমি এই ধরনের প্রতিবাদের জন্য অপেক্ষা করছি।’ জাপানের রাজধানী টোকিওতে কয়েক শ মানুষ বিক্ষোভ করেছে। এদের মধ্যে পারমাণবিক অস্ত্রবিরোধীরাও ছিল। ফিলিপাইনের রাজধানী ম্যনিলাতেও মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তবে ইতালির মিলানে সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানকার সবচেয়ে বড় ব্যাংক লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করেছে। বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্স নগরেও। ‘স্টক এক্সচেঞ্জ দখল করো’ ব্যানারে লন্ডনে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে আন্দোলন-কর্মীরা। এ ধরনের বিক্ষোভ সামাল দিতে দাঙ্গা পুলিশও প্রস্তুত রয়েছে। |
তত্ত্বাবধায়ক
সরকার ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। -
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার
উদ্দেশে বলেছেন, ‘রাজনীতি করলে উনাকে নির্বাচনে আসতেই হবে। কারণ,
জনগণ নির্বাচন চায়।’ আজ শনিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে
প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে রূপ আমরা দেখেছি, বিরোধীদলীয় নেতা কোন পরিকল্পনায় আবার এর অধীনে নির্বাচনের কথা বলেন? তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য প্রধান বিচারপতির বয়স বাড়ানো হয়েছিল। পুরো বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছিল। খালেদা জিয়াই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের উদ্দেশে ফাইনাল খেলার প্রস্তুতি নেওয়ার যে আহ্বান জানিয়েছেন—এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেমিফাইনাল না খেলেই ফাইনাল খেলা কীভাবে হবে? তিনি বলেন, ‘খেলনেওয়ালারা খেলে যাবেন। কাজ করনেওয়ালারা কাজ করে যাবেন। আমরা কাজ করে যাচ্ছি।’ প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ ছেলে ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর আন্দোলন বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। |
আগামী
নির্বাচনে এককভাবে অংশ নিবে জাপা: এরশাদ
রাজাশাহী, ০১ আক্টোবর - জাতীয় পার্টি (জাপা) আগামী
নির্বাচন এককভাবে অংশগ্রহণ করবে বলে আবারো ঘোষণা দিয়েছেন দলটির
চেয়ারম্যান এইচএম এরশাদ।তিনি বলেন, ‘জাতীয় পার্টি আর কোন দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না। এখন থেকে তারা একাই চলবে।’ শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওহাটা কলেজ মাঠে দলের বৃহত্তর রাজশাহী অঞ্চলের তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘২০ বছর আগে ক্ষমতা ছেড়েছি। তখন দেশের মানুষ শান্তিতে ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন হয়েছে। তাই মানুষ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’ |
ডাণ্ডাবেড়ির সমালোচনায়
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
ঢাকা, ০১ অক্টোবর - পুলিশি হেফাজতে আসামিদের
ডাণ্ডাবেড়ি পরানোর বিষয়ে অবশেষে মুখ খুললেন জাতীয় মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, অপরাধ করলেও
ডাণ্ডাবেড়ি পরানোর অধিকার নেই সরকারের। শনিবার জাতীয় প্রেসক্লাবের
ভিআইপি লাউঞ্জে গ্লোবাল হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট
ডেভলপমেন্ট সোসাইটি আয়োজিত মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভায়
মানবাধিকার কমিশন চেয়ারম্যান এ কথা বলেন।ড. মিজানুর বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন একজন নাগরিককে আইনের হাতে তুলে দিলে মানবাধিকার লঙ্ঘিত হয় না। কিন্তু অপরাধীকে ডাণ্ডবেড়ি পরিয়ে রাখা হয় এবং রিমান্ডের নামে নির্যাতন করা হলে মানবাধিকার লঙ্ঘিত হয়। এ সময় প্রশাসনকে উদ্দেশে করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, চরম অপরাধ করলেও কোন অপরাধীকে ডাণ্ডাবেড়ি পরানোর অধিকার সরকারের নেই। সাম্প্রতিক সময়ে দেশে হত্যা-গুম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোন দেশের আইন-শৃঙ্খলার অবনতি হলে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে রাষ্ট্রকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরো সোচ্চার হতে হবে। সুত্র: আরটিএনএন ডটনেট |
|
ভয় দেখিয়ে জনরোষ থামানো যাবে না: ফখরুল |
|
খুলনায়
জামায়াতের সংবাদ সম্মেলন পণ্ড
খুলনা, সেপ্টেম্বর ২৭ - পুলিশের বাধায় খুলনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। খুলনা প্রেসক্লাবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। এর আগে সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলনের প্রস্তুতির জন্য আসা দলের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিন কর্মী গ্রেপ্তার এবং জাতীয় প্রেসক্লাবের আশপাশে ব্যাপক পুলিশের অবস্থানের কারণে সংবাদ সম্মেলন আর করেনি জামায়াত। পুলিশি অভিযান, গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো। তিন জনকে গ্রেপ্তারের বিষয়ে সদর থানার ওসি এসএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে এমন খবরে পুলিশ প্রেসক্লাব এলাকায় অভিযান চালায়। তখন সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তার নেতারা হলেন- খুলনা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী ইয়াসিন উদ্দীন আহমেদ, খানজাহান আলী থানা আমির মো. আজিজুর রহমান স্বপন এবং খুলনা উত্তর জেলা সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মঈনুল ইসলাম। |
|
বাংলাদেশে
বিনিয়োগ করতে আগ্রহী তুরষ্ক ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক। বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে। বাংলাদেশ সফররত তুরস্কের সাবেক বাণিজ্য মন্ত্রী কুরসাদ তুজমান বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রালয়ের কার্যালয়ে আইন মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে এ কথা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এম. ভাকুর এর্কুলসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের বিনিয়োগকারীরা ইতোমধ্যে বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবে। এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। |
প্রধানমন্ত্রী
কার্যালয়সহ সব মন্ত্রণালয় দুর্নীতিতে আছন্ন: রফিকুল
ঢাকা, ১৬ সেপ্টেম্বর -- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
শুরু করে সরকারের সব মন্ত্রণালয় দুর্নীতিতে ছেয়ে গেছে বলে অভিযোগ
করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বলেছেন, দুদককে সরকার স্বাধীনভাবে কাজ করতে দিলে এর সবই বেরিয়ে আসবে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ ঢাকা শাখার আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন। সম্প্রতি দল ভাঙাগড়ার সরব আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া যতোদিন বিএনপির নেতৃত্বে থাকবেন, ততোদিন কেউই এ দল ভাঙতে পারবে না। তিনি (খালেদা) তার অনুসারিদের নিয়ে দলকে আরো শক্তিশালী করবেন।’ অতীতের প্রসঙ্গ টেনে রফিকুল বলেন, অতীতে বিএনপি ভাঙার অনেক চেষ্টা হয়েছে। স্বৈরশাসক এরশাদ সরকার বিএনপির তৎকালীন সকল মন্ত্রীকে নিজ দলে ভাগিয়ে নিয়েছিলেন। এরপরেও দলকে ভাঙতে পারেন নি। বর্তমান সরকার এরশাদের মতো চেষ্টা করতে পারবে না উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপিকে ছাড়া বাংলাদেশে কোন সরকার টিকে থাকতে পারবে না। ’৮৬ সালে প্রথম বেঈমান হিসেবে শেখ হাসিনা বিএনপিকে ছাড়া নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু টিকে থাকতে পারেনি। এবারো সে ধরনের নির্বাচন হলে সরকার ১৬ দিনও টিকতে পারবে না। সরকারকে ব্যর্থ অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, সরকার মুখে দ্রব্যমূল্য কমানো ও সন্ত্রাস দূর করার কথা বলছে। বাস্তবে তারাই পুলিশের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে। |
ডিভি ভিসা নিয়ে আমেরিকা
যাওয়ার সুযোগ হারালো বাংলাদেশ্
বিশ্ব ডেস্ক, ১৬ সেপ্টেম্বর -- যুক্তরাষ্ট্রে
নাগরিকত্ব লাভের জন্য ডাইভারসিটি ভিসা বা ডিভি-২০১৩ এর জন্য আবেদন
করতে পারবে না বাংলাদেশি নাগরিকরা। কোটা পূরণ হয়ে যাওয়ায় এ সুবিধা
থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ লটারিতে বাংলাদেশ ছাড়া আরো ১৮টি দেশের নাগরিকরা অংশ নিতে পারবে না বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। ২০১৩ সালের ডিভি ভিসা আবেদনের নিয়ামাবলী-তে বলা হয়েছে, ডিভি ভিসার মাধ্যমে বিগত পাঁচ বছরে যেসব দেশের ৫০ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সে সব দেশের নাগরিকরা লটারিতে অংশ নিতে পারবেন না। এ নিয়মের অধীনে বাংলাদেশের কোটা পূরণ হয়ে যাওয়ায় ২০১৩ সালের ডিভি ভিসার জন্য অযোগ্য বিবেচিত হচ্ছে বাংলাদেশিরা। |
দেশব্যাপী শহীদ মিনারে
অবস্থান কর্মসূচি : দুর্নীতিবাজ মন্ত্রীদের পদচ্যুত করার দাবি
যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীসহ দুর্নীতিবাজ
মন্ত্রীদের পদচ্যুতির দাবি জানিয়েছে
‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা।’ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে
আয়োজিত অবস্থান কর্মসূচিতে তারা এ দাবি জানান। নিরাপদ সড়ক এবং
স্বাভাবিক মৃত্যুর দাবিতে প্লাটফর্মটির উদ্যোগে এদিন দেশব্যাপী
জেলার শহীদ মিনারের সামনে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত
অবস্থান কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়
শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক,
কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। |
আ.লীগ দেউলিয়া, তাই বিএনপি
ভাঙার চেষ্টা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
সরকারের নিজের পায়ের তলায় মাটি নেই বলে তারা বিএনপিকে ভাঙার চেষ্টা
করছে। তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে এতই দেউলিয়া
হয়ে গেছে যে তাদের অন্য দল থেকে নেতা ভাগিয়ে নিতে হবে।আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির তৃতীয় বার্ষিকীতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ওই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল অভিযোগ করেন, পত্রিকায় খবর বেরিয়েছে বিএনপিকে ভাঙার তত্পরতা চলছে। আসলে বিএনপির দলীয় ঐক্যে ফাটল ধরাতে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন। কখনোই বিদেশের কাছে মাথানত করেননি। এক-এগারোর সময় তাঁকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু তাঁর লড়াই বন্ধ করা যায়নি। তিনি বলেন, ‘আমাদের দেশের আরেক নেত্রী আছেন, যাঁকে তাঁর দলের লোকেরা আদর করে বলেন গণতন্ত্রের মানসকন্যা। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপস করে বিদেশে চলে গিয়েছিলেন। |
|
পুলিশের
বিরুদ্ধে মামলা করবেন নিহতদের স্বজনরা
আমিনবাজারের বড়দেশী গ্রামে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী পুলিশ সদস্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছে নিহতদের স্বজনরা। বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতদের স্বজনরা এ কথা জানান। বেঁচে যাওয়া আল-আমিনের বাবা হবি বেপারী বলেন, আমার আহত ছেলেকে জিম্মি করে পুলিশের যেসব কর্মকর্তা ডাকাতির মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেছিল এখন তাদের বিচার করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের। তিনি বলেন, আল-আমিন এখনও মাথার যন্ত্রণায় ঘুমাতে পারে না। তার সঠিক চিকিত্সাও হচ্ছে না বলে দাবি করেন তিনি। নিহত শামস রহিম সামামের মা শামস ই আরা বলেন, আমার ছেলেকে ফিরে পাব না। ওকে তো মেরেই ফেলেছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টই এখন একমাত্র সম্বল। আমার ছেলে নিরপরাধ ও নির্দোষ ছিল তা প্রমাণিত হয়েছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ৬টি তরতাজা ছেলেকে কয়েক মিনিটের ব্যবধানে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেশাদার খুনিদের পক্ষেই এমন হত্যাকান্ড সম্ভব। গ্রামবাসী পেটালে তাদের মধ্যে অন্তত দু/একজন দয়াশীল মানুষ থাকতেন। যারা ওই ছেলেদের বাঁচানোর চেষ্টা করতেন। পুলিশের উপস্থিতিতেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের দায় পুলিশ এড়াতে পারে না। তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত পুলিশসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। |
|
৪৬টি
পণ্য ভারতে প্রবেশের সব বাধা দূর হয়েছে: বাণিজ্যমন্ত্রী ঢাকা, ৯ সেপ্টেম্বর - বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পণ্য প্রবেশ সংক্রান্ত গেজেট ভারত সরকার প্রকাশ করায় দেশটিতে বাংলাদেশি ৪৬টি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সকল বাধা দূর হয়েছে। পাশাপাশি অশুল্ক বাধাগুলো কমাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নারী উদ্যোক্তাদের সংগঠন ফেডারেশন অব উইমেন এন্টারপ্রিনিয়ার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের সমস্যা ও সামাধানের পথ’ শীর্ষক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। |
|
কিডনি কেনাবেচায় অনেক নামকরা
হাসপাতাল সম্পৃক্ত ঢাকা, ৯ সেপ্টেম্বর (আরটিএনএন ডটনেট)-- রাজধানীর কিছু নামকরা হাসপাতাল কিডনি বেচাকেনার সাথে জড়িত বলে জানিয়েছেন কিডনি কেনাবেচা চক্রের প্রধান তারেক আজিম ওরফে বাবুল চৌধুরী (৪৭)। শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ কথা জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল থেকে তারেককে গ্রেপ্তার করে ডিবির একটি দল। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। তারেক জানান, তিনি ২০০৬ সাল থেকে কিডনি বেচাকেনা করে আসছেন। তিনি বলেন, রাজধানীর বেশ কিছু নাম করা হাসপাতাল কিডনি বেচাকেনার সাথে জড়িত। তবে হাসপাতালের কোন চিকিত্সকের নাম বলতে পারেননি তিনি। কিডনি বেচাকেনা চক্রের এই হোতা আরো জানান, বিদেশে কিডনি বিক্রির ক্ষেত্রে পান্থপথের এক ব্যবসায়ী তাকে সহায়তা করে থাকেন। এছাড়া, জয়পুরহাটের কালাই উপজেলার দুটি গ্রামের লোক কিডনি বেচাকেনার সাথে যুক্ত বলেও জানান তারেক। পুলিশ জানায়, তারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান বলেন, রাজধানীতে এ রকম তিনটি গ্রুপ সক্রিয়। প্রতিটি গ্রুপে সাত থেকে আটজন করে সদস্য রয়েছে। তিনি বলেন, দরিদ্র লোকজন কিডনি বিক্রি করে। কিন্তু দালালেরা মূল টাকা মেরে দেয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম উপস্থিত ছিলেন। |
|
তুরস্ক থেকে ইসরাইলি
রাষ্ট্রদূত বহিষ্কার
|
গণতন্ত্র
পুনরুদ্ধার প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ঢাকা,
সেপ্টেম্বর ০১ - ক্ষমতাসীন সরকারকে 'স্বৈরাচারী' অভিহিত করে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এর হাত থেকে গণতন্ত্র
পুনরুদ্ধার করাকে প্রধান চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্র আজ বিপন্ন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। মানুষের মৌলিক অধিকারগুলোকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। সরকারের চরম ব্যর্থতায় জনসাধারণ সঙ্কটের মধ্যে আছেন।" সংবিধান সংশোধন করে মানুষের মৌলিক অধিকার খর্ব ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। |
|
এবার ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হয়নি: প্রধানমন্ত্রী
অপশাসনে
ঈদে জনগণ আনন্দ বঞ্চিত হয়েছে: খালেদা |
|
যৌথ
ঘোষণাপত্রের অগ্রগতিতে সন্তুষ্ট ভারত: শিবশংকর |
‘যোগাযোগমন্ত্রীকে অপসারণ না করলে লাগাতার কর্মসূচি’
ঢাকা, ২৯ আগস্ট -- ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী
সৈয়দ আবুল হোসেনকে অপসারণ করা না হলে ঈদের দিন শহীদ মিনারে অবস্থান
কর্মসূচি থেকে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।সোমবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আবুল মকসুদ ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতার পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরেন। যোগাযোগমন্ত্রীর পদত্যাগসহ দাবিগুলোর মধ্যে আছে- অবৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়া বন্ধ এবং সড়ক ও পরিবহন সেক্টরে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা করা। এ সময় সড়ক দুঘর্টনায় নিহত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুরী কাজী অভিযোগ করে বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর ব্যর্থতার দায় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ওপর চাপানোর চেষ্টা করছেন। এরআগে সড়ক-মহাসড়কের দুরাবস্থার প্রতিবাদে এক নাগরিক সমাবেশ থেকে ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শহীদ মিনারে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সৈয়দ আবুল মকসুদ। |
|
চাঁদাবাজির
অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বখশিশের নামে চাঁদাবাজির অভিযোগে পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) এক সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকালে কনস্টেবল মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (নবীনগর সার্কেল) বিএম নুরুজ্জামান সন্ধ্যায় বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ডিএসবি সদস্যকে গিয়াস উদ্দিনকে বিকালে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বাজারের ব্যবসায়ীদের বলেন, ঈদের বখশিশের নাম করে নবীনগর থানায় কর্মরত গিয়াস উদ্দিন গত কয়েকদিন ধরে উপজেলা সদরের বিভিন্ন দোকানে গিয়ে টাকা আদায় করেছেন। কোনো ব্যবসায়ী টাকা না দিতে চাইলে তাদের তিনি হয়রানি করার হুমকি দিতেন বলে ব্যবসায়ীরা জানান। উপজেলা সদরের সালাম সড়কের সৈনিক হোটেলের মালিক মো. আজাদ মিয়া অভিযোগ করেন, দুপুরে গিয়াস উদ্দিন গিয়ে তার কাছে ঈদ বখশিশের কথা বলে চাঁদা দাবি করলে তিনি ৫০০ টাকা দেন। বাজারের ভাই ভাই হোটেলের মালিক খলিলুর রহমানও ঈদ বখশিশ বাবদ ১৫০ টাকা দেওয়ার কথা বলেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নবীনগর শাখার সভাপতি কলেজ শিক্ষক হাবিবুর রহমান বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঈদ বখশিশের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের জানান। এ ব্যাপারে গিয়াস উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কারো কাছ থেকে ঈদ বখশিসের নামে চাঁদাবাজি করিনি। এসব মিথ্যা অভিযোগ।" |
|
এমইউ আহমেদ হত্যার প্রতিবাদে
মানববন্ধন : স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ চাই : ব্যারিস্টার রফিক সুপ্রিমকোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদের হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তিনি এ দাবি জানান। পুলিশি নির্যাতনে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমইউ আহমেদকে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এ মানববন্ধনের আয়োজন করে। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, সারা পৃথিবীর মানুষ যখন ঈদের আনন্দ করবে তখন এমইউ আহমেদের সদ্যবিধবা স্ত্রী ও নাবালক দুটি শিশুর মনে থাকবে শোক। তাদের ঈদের খুশি যারা মলিন করে দিয়েছে তাদের বিচার আল্লাহ করবেন। তিনি বলেন, পুলিশি নির্যাতনেই অ্যাডভোকেট এমইউ আহমেদের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য সরকার পক্ষ থেকে নানারকম বক্তব্য দেয়া হচ্ছে। ডিবি পুলিশের মিথ্যাচারের বিষয়টিও গণমাধ্যমে বেরিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে এ হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে। তিনি অভিযোগ করেন, এমইউ আহমেদের স্ত্রীর অনুমতি ছাড়াই পুলিশ বারডেম হাসপাতাল থেকে মরদেহ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বার সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের মানহানি মামলা করার হুমকির নিন্দা জানিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, অ্যাটর্নি জেনারেল কেন স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন তা আমরা জানতে চাই। আদালতে হট্টগোলের দিন ২ আগস্ট এমইউ আহমেদ আদালতে উপস্থিত ছিলেন না। তারপরও ওইদিন আদালতে হাতাহাতির ঘটনায় তাকে আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, অন্যায় করে কেউ বেশি দিন টিকতে পারেনি। ফেরাউন-নমরুদ অনেক ক্ষমতাশালী ছিল, তারাও ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে হিটলার। ফ্যাসিস্ট শেখ হাসিনাও জনগণের আন্দোলনের মুখে ধ্বংস হয়ে যাবে। মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তৃতা করেন এনডিপি চেয়ারম্যান গোলাম মোর্ত্তজা, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ বাবলু, মোকাম্মেল কবীর, মঞ্জুর হোসেন প্রমুখ। |
|
ঐক্যবদ্ধ আন্দোলন বিএনপি ও বিকল্পধারার বৈঠক তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য ঈদের পরে বিএনপি ও বিকল্পধারা বাংলাদেশ একসঙ্গে আন্দোলন করবে। আজ সোমবার বিকেলে এক বৈঠকে এ বিষয়ে দল দুটি মতৈক্যে পৌঁছায়। রাজধানীর বারিধারায় বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারার পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘সরকারের অগণতান্ত্রিক আচরণ ও পঞ্চদশ সংশোধনী বাতিলের পরিপ্রেক্ষিতে আমরা দুই দল একসঙ্গে কাজ করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি।’ মাহী বি চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিকল্পধারা ঈদের পরে বিকল্প আন্দোলন নিয়ে মাঠে নামবে। মির্জা ফখরুল বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের পর বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। তিনি অসুস্থ থাকায় গতকাল মাহী বি চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বলেন, বিকল্পধারা তাদের প্রস্তাবগুলো দিয়েছে। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আবার বৈঠক হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মাহী বি চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন জনগণ নেবে না। এ বিষয়ে দুই দল একমত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে আন্দোলন করার ব্যাপারে বিকল্পধারা কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে। তবে এসব প্রস্তাবের ভিত্তিতেই ঐক্য হতে হবে, এমন কোনো কথা নেই। এখান থেকে কিছু কমবেশি করে ঐক্য হতে পারে। |
|
টুপি খুলতে বাধ্যকারী
বিচারপতির অপসারণ দাবি আদালতের সম্মান রক্ষায় হাজিরা দেয়ার সময় ল্যাব এইডের এক ডাক্তারকে টুপি খুলতে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ্ আহমাদুল্লাহ আশরাফ ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, টুপি পরিধান করা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত। ইসলামের বিধান এবং মুসলমানদের পুণ্যের কাজ। টুপি নিয়ে উপহাস করা, ঠাট্টা-বিদ্রূপ বা কটাক্ষ করার অধিকার আদালত, সংসদ ও বিচারপতির নেই। বিচারপতি এএইচএম শামসুদ্দিন টুপি খুলতে বাধ্য করে বিশ্বের ১৫০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করার মাধ্যমে বিচারালয়কে কলঙ্কিত করেছে। এটা মুরতাদের কাজ। ধর্মপ্রাণ জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তিনি বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন। বিচারকের মতো সম্মানিত পদে এ ধরনের বিতর্কিত ব্যক্তিকে এ দেশের জনগণ দেখতে চায় না। তারা অবিলম্বে ইসলাম বিদ্বেষী বিচারপতিকে অপসারণ করে বিচারালয়ের যথাযথ সম্মান রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। |
|
কাদের সিদ্দিকীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ঢাকা, ১৯ জুলাই -- চলমান সরকারবিরোধী আন্দোলন আরো জোরদার করার লক্ষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠকে করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার রাত সোয়া ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্ব দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত নয়টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মোহাম্মদপুরের বাসায় পৌঁছালে কাদের সিদ্দিকী তাদের দলীয় প্রতীক গামছা গলায় পরিয়ে তাকে স্বাগত জানান। পরে তারা বাসার দোতলায় রুদ্ধদ্বার বৈঠক শুরু করেন। দুই দলের এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে দলের সহসভাপতি ও সাদেক হোসেন খোকা ও আবদুল্লাহ আল নোমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ ও তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। |
বিএনপির
সংলাপের সুযোগ শেষ হচ্ছে বুধবার: সিইসি
ঢাকা, ১৯ জুলাই -- আগামীকাল বুধবার
সংলাপে না আসলে প্রধান বিরোধী দল বিএনপি আর সংলাপে অংশগ্রহণের
সুযোগ পাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
এটিএম শামসুল হুদা।মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির সংলাপে যোগ দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শামসুল হুদা বলেন, বিএনপিকে তিন দফা চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলে চলমান সংলাপে তারা আর আলোচনার সুযোগ পাবে না। |
|
আইন
লঙ্ঘন করে গাড়ি চালালে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী লাইসেন্স বিহীন চালকরা গাড়ি চালালে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে অনুমোদনবিহীন গাড়ি রাস্তায় না নামানোর নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে শোক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। |
|
'তারেককে
গ্রেপ্তারে পরোয়ানা উদ্দেশ্য প্রণোদিত' ঢাকা, জুলাই ১৫ - তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' অভিহিতি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। নইলে অবশ্যম্ভাবী পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার জন্য হুঁশিয়ারি দিয়েছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুঁশিয়ারি দেন। |
|
শেষ হলো সংসদের ৯ম অধিবেশন
ফারুকের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
ঢাকা,৭ জুলাই -- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর
পুলিশের হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ
নেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ৯ম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, তারা হরতাল ডেকে সাধারণ মানুষকে দোকান-পাট খুলতে দিচ্ছে না। অথচ নিজেদের মালিকানাধীন কল-কারখানা ঠিকই খোলা রাখছেন। এভাবে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৩০তম কার্যদিবসে জাতীয় সংসদের ৯ম অধিবেশনের সমাপ্তি টানা হয়। |
বিএনপির
সাড়ে ৫শ নেতাকর্মী আটক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের
পুর্বপরিকল্পনা অনুসারে ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশেই
বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকে হত্যার উদ্দেশ্যে পুলিশ
বর্বর হামলা চালিয়েছে। ফ্যাসিবাদী এই সরকারের অগণতান্ত্রিক আচরণের
বিরুদ্ধে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। |
জামায়াতের
২০০ নেতা আটক, ১০০ আহত: আজহার
ঢাকা, ৭ জুলাই -- ৪৮ ঘণ্টার
হরতালের ৩৬ ঘন্টায় সারাদেশে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মীকে
পুলিশ আটক করেছে এবং পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের হামলায় শতাধিক
নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন, জামায়াতের ভারপ্রাপ্ত
সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। গত কাল বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় মগবাজরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। |
বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী
শক্তি: সৈয়দ আশরাফ
ঢাকা, ০৭ জুলাই (আরটিএনএন
ডটনেট)— বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি উল্লেখ করে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি পাকিস্তান
ভেঙ্গে বাংলাদেশ হওয়াকে পাপ মনে করে তাই কষ্ট ভুলতে এখনও পাকিস্তান
বানানোর স্বপ্ন দেখছে।তিনি অভিযোগ করে বলেন, বিএনপির হরতাল তত্ত্বাবধায়ক ইস্যুতে নয় বরং তারেক-কোকোকে বাঁচাতে এবং ২১ আগস্টে গ্রেনেড হামলায় জড়িতদের বাঁচাতে এই হরতাল করছে। |
|
মনমোহনের মন্তব্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে না ঢাকা, জুলাই ০৩ - বাংলাদেশ সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীর সা¤প্রতিক মন্তব্যের পর ঢাকায় ভরতীয় হাই কমিশনারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক হলেও এ নিয়ে আলোচনা হয়েছে কি না তা তিনি জানাননি। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রোববার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, "আমি এ বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করছি না।" রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনার রাজীত মিত্রের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মিজারুল কায়েস। বুধবার নয়া দিল্লিতে ভারতের পাঁচটি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মনমোহন বলেন, "বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে ইসলামীর সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। অনেক সময় তারা আইএসআইর (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) পরামর্শে কাজ করে।" সম্পাদকদের সঙ্গে ওই আলোচনার লিখিত রূপ প্রধানমন্ত্রী ওয়েবসাইটে প্রকাশের পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। শুক্রবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্করণে 'প্রাইম মিনিস্টারস কমেন্ট অন বাংলাদেশ রেইজেস আইব্রোস' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাবেক কূটনীতিবিদদের অনেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে একমত নন। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি হিন্দুকে বলেন, কোনো দেশের মানুষকেই 'এভাবে' চিহ্নিত করা যায় না। একই ধরনের প্রতিক্রিয়া বিবিসিকে জানান সাবেক হাইকমিশনার দেব মুখার্জিও। এরপর শনিবার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে আলোচনার সেই লিখিত রূপ সংশোধিত আকারে প্রকাশ করা হয়। তাতে বাংলাদেশ সম্পর্কে মনমোহনের কোনো বক্তব্যই রাখা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "দিল্লিতে সম্পাদকদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর (মনমোহন) কিছু অব দ্য রেকর্ড মন্তব্যে আমাদের দৃষ্টি আর্কষণ হয়েছে। এ ক্ষেত্রে এটা পরিষ্কার করা দরকার যে, প্রধানমন্ত্রীর ওই মন্তব্য কোনোভাবেই (বাংলাদেশ সম্পর্কে) তার মূল্যায়ন নয়।" ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার নির্ধারিত ৬ জুলাইয়ের ঢাকা সফর সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, "তা ঠিকঠাকই আছে।" "হরতাল এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সূচি বিবেচনায় রেখে আমরা সফরসূচিতে প্রয়োজনীয় সমন্বয় নিয়ে আলোচনা করেছি।" |
তারেকের
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা![]() ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হচ্ছে তারেককে। -বিএনপি জুলাই ০৩ - তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দিয়েছে সিআইডি। রোববার দুপুর সোয়া ২টার দিকে দুটি ট্রাংকে করে অভিযোগপত্র ঢাকার আদালতে নিয়ে যান পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সামিউল বাসিত। বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মধ্যেই এটি আদালতে দাখিল করা হয়। পরে ঢাকা মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু সাংবাদিকদের কাছে অভিযোগপত্রের নানা দিক তুলে ধরেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেককে আসামি করার বিষয়ে তিনি বলেন, "তিনি (তারেক) প্রশাসনিকভাবে এ হামলার পরিকল্পনায় এবং আসামিদের পালাতে সহযোগিতা করেছেন।" ডজন খানেক মামলার আসামি তারেককে এ মামলায় 'ষড়যন্ত্র' করে ফাঁসানো হচ্ছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছে বিএনপি। (সৌজন্য: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) |
|
বুধবার থেকে টানা ৪৮
ঘণ্টার হরতাল ঢাকা, ০৩ জুলাই -- সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশ কয়েকটি ইস্যুর প্রতিবাদে সারা দেশে আগামী বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিক দলগুলো। রোববার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। আর মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। কর্মসূচি অনুযায়ী আগামী ৬ জুলাই বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ৮ জুলাই শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করবে চারদলীয় জোট ও তাদের সমমনা দলগুলো। উভয় দলের নেতারা দেশের সকল দেশ প্রেমিক জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এই হরতালে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এমন যুগপৎ কর্মসূচি দেয়া হচ্ছে- এমন আভাস গতরাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে চারদলীয় জোটের নেতারা দিয়েছিলেন। ওই বৈঠক থেকে আজ রোববার কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছিল। তারই প্রতিফলন- আজ রোববার পৃথকভাব একই কর্মসূচির ঘোষণা এলো চারদলীয় জোটের শরিক দলগুলোর কাজ থেকে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আইন-শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।’ হরতাল কর্মসূচির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, সংসদে সংবিধান সংশোধনের সাহস সরকারের নেই। এজন্য তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই সংশোধনী এনেছে। তিনি আরো বলেন, সংবিধানে ‘স্বাধীনতা’ শব্দের পরিবর্তে ‘সংগ্রাম’ শব্দ প্রতিস্থাপন করে সরকার স্বাধীনতাকে অবনমিত করেছে। জাতীয়তা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। রাজপথে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী নির্ভর একনায়কতান্ত্রিক সরকার চালুর জন্যই সংবিধানের ৫১টি সংশোধনী এনে বিল পাস করা হয়েছে। এই সংশোধনীতে ডান বা বামপন্থী কেউই সন্তুষ্ট হয়নি। অনেকেই এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ সময় তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। |
|
হরতালে
মারমুখি পুলিশ, গ্রেপ্তার শতাধিক
|
পঞ্চদশ সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ৩ জুলাই -- সংসদে পাস হওয়া
পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো.
জিল্লুর রহমান। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো। উল্লেখ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তসহ ৫৫টি সংশোধন প্রস্তাব সম্বলিত এই বিলটি গত ৩০ জুন বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে পাস হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাষ্ট্রপতি ওই বিলে স্বাক্ষর দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের নবম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে আজ ০৩-০৭-২০১১ তারিখে তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন’। |
|
১০
ট্রাক অস্ত্র: নিজামী-বাবর আসামি চট্টগ্রাম, জুন ২৬ - মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি। রোববার বিকাল সাড়ে ৫টায় তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী সুপার মনিরুজ্জামান চৌধুরী চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগপত্র জমা দেন। আদালতের এসি প্রসিকিউশন মো. মাইনুদ্দিন সাংবাদিকদের বলেন, "সম্পূরক অভিযোগপত্রটি আদালতে জমা হয়েছে।" তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা দুটি মামলার সম্পূরক অভিযোগপত্রে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানসহ নতুন করে ১১ জনকে আসামি করা হয়েছে। ফলে অস্ত্র আইনের মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর চোরাচালান মামলার আসামির সংখ্যা ৫২ জন। মনিরুজ্জামান আইও হিসেবে দায়িত্ব নিয়ে একই বছর ১৩ মে অধিকতর তদন্তের জন্য সময় বৃদ্ধির আবেদন জানান। অধিকতর তদন্তের জন্য ১৩ বার বাড়ানোর পর সম্পূরক অভিযোগপত্র জমা দিলেন তিনি। |
|
'তত্ত্বাবধায়ক
বাতিলে নৈরাজ্যের দায় সরকারকেই নিতে হবে' ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পথ থেকে সরকারকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তা না হলে উদ্ভূত যেকোনো 'নৈরাজ্যকর' পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে দলটি। রোববার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, "জনমতের তোয়াক্কা না করে দেশকে একদলীয় বাকশালী রাষ্ট্র বানাতে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলসহ সংবিধানে ৫১টি সংশোধনী এনেছে। এসব জনগণ মেনে নেবে না।" শনিবার সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপন করা হয়। এই বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিচেনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। |
তত্ত্বাবধায়ক বহাল থাকলেই
আলোচনা
ঢাকা ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখলে বিএনপি
আলোচনায় রাজি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী
বেগম খালেদা জিয়া। বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার
ব্যাপারে সরকার স্পষ্টভাবে বক্তব্য দিলে সেই সরকারের প্রধান
উপদেষ্টা কে হবেন সেটা নিয়ে আমরা প্রয়োজন হলে সরকারি দলের সঙ্গে অবশ্যই আলোচনা করবো। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা এবং প্রশাসনকে নির্দলীয়করণের ব্যাপারেও আলোচনা আমরা করতে চাই। কিন্তু সবকিছুর আগে সরকার-নির্দেশিত রায়ের অজুহাতে এবং সেই রায়ে যা নেই তা উল্লেখ করে ও ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করার মতলবি অপচেষ্টা বন্ধ করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ব্যাপারে সরকারি উদ্যোগের বিরোধিতা করে গতকাল বিকালে গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী কিছু দিন আগে তার আগের অবস্থান থেকে হঠাৎ সরে এসে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, এ নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এখন নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। তিনি এবং তার দলের লোকেরা একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা শুরু করেছেন। এখন বিএনপি’র নতুন কোন ফর্মুলা থাকলে তা পেশ করার প্রস্তাব দিচ্ছে। খালেদা জিয়া বলেন, নতুন কোন ফর্মুলার দরকার নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে বিধান সংবিধানে রয়েছে, সেটাই বহাল রাখতে হবে। জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা যে কারও সঙ্গে যে কোন জায়গায় আলোচনা করতে পারি। কিন্তু যে ইস্যু নিয়ে আলোচনার কোন প্রয়োজন নেই তা নিয়ে আলোচনা করলে বিভ্রান্তি সৃষ্টি ও কালক্ষেপণ ছাড়া আর কিছুই হবে না। |
'যে কোনো স্থানে আলোচনায়
প্রস্তুত আ. লীগ'
ঢাকা, জুন ১৭ - তত্ত্বাবধায়ক
সরকার ব্যবস্থা নিয়ে সংসদ বা বাইরে যে কোনো স্থানে বিএনপির সঙ্গে
আলোচনায় আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগ এককভাবে সিদ্ধান্ত নিতে চায় না- এ কথা উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল জানান, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তিনি বলেন, "আমরা আশাবাদী যে খালেদা জিয়া আলোচনা করবেন। সংসদে বা সংসদের বাইরে যেখানেই হোক আমার আলোচনায় প্রস্তুত। "তারা [বিএনপি] চাইলে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। প্রয়োজনে আগামীকালের মধ্যেই চিঠি পাঠানো হবে।" বিএনপি আলোচনায় না এলে আদালতের রায়ের আলোকে সংবিধান পরিবর্তন করে নির্বাচনে যাওয়া হবে- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "তখন খালেদা জিয়া বিরোধিতা করতে পারবেন না। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।" |
কানাডায় ‘স্টপ হারপার’ আন্দোলন
ঢাকা ডেস্ক : একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতাসীন হওয়া
স্টিফেন হারপারের নতুন যাত্রার শুরুতেই পথে কাঁটা ছড়িয়ে দিলেন একদল
বিক্ষোভকারী। ‘স্টপ হারপার’ ‘হুজ স্ট্রিট, আওয়ারস স্ট্রিট’ স্লোগানে
নগরী কাঁপিয়ে তারা জানিয়ে দিলেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও
তার ক্ষমতার গাড়িটি ‘ব্রেকহীন’ চলতে পারে না। তারা তাকে স্মরণ করিয়ে দেন, হারপারের কনজারভেটিভ পার্টি সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও ৬০ শতাংশ কানাডিয়ান অন্য দলকে ভোট দিয়েছে। ঘটনাটা শুরু হয় আরও আগে। নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম সিনেট বৈঠকে ‘থর্ন স্পিচ’ দিতে আসেন কানাডার গভর্নর জেনারেল। তিনি যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা শুরু করেন, অকস্মাত্ এক তরুণী অধিবেশনের মাঝখানে দাঁড়িয়ে পড়েন হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে। রাস্তার স্টপ সাইনের আদলে বানানো প্ল্যাকার্ডটিতে লেখা ছিল—‘স্টপ হারপার’। হাউজ অব কমন্সের কর্মচারী ওই তরুণীটিকে অবশ্য সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত করা হয়। কিন্তু সেই থেকে ধীরে ধীরে দানা বেধে ওঠে ‘স্টপ হারপার’ আন্দোলন। গত সপ্তাহে হারপার যখন কনজারভেটিভ পার্টির কনভেনশন ডাকেন অটোয়ার কনভেনশন সেন্টারে, তখন বিক্ষোভকারীরাও সমবেত হন কনভেনশন সেন্টারের বাইরে। নির্বাচনে ব্যাপক বিজয়ের পর প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের এটিই ছিল দলের প্রথম কনভেনশন। সারা দেশ থেকে সমবেত হওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নীতিনির্ধারণী বক্তব্য দেন তিনি। আর একই সময়ে বিক্ষোভকারীরা সমবেত হন কনভেনশন সেন্টারের বাইরে। তাদের হাতে হাতে স্টপ সাইনের আদলে বানানো ‘স্টপ হারপার’ প্লেকার্ড। ‘স্টপ সাইন’ কেন—এমন কৌতূহল ও প্রশ্নের জবাবে উদ্যোক্তারা বলেছেন, এটি হচ্ছে রাস্তার সতর্ক বার্তা, রাস্তার জনগণের সম্মিলিত শক্তির সতর্ক বার্তা। এটি হচ্ছে দেশের করদাতা জনগোষ্ঠীর তৈরি করা একটি ‘ব্রেক’ যা স্টিফেন হারপারের গতিকে থামিয়ে দিতে চায়। কেন গতি থামাতে চান তারা তার ব্যাখ্যাও দিয়েছেন বিক্ষোভকারীরা। সংখ্যাগরিষ্ঠতার ম্যান্ডেট স্টিফেন হারপারকে ‘ডেম কেয়ার’ করে তুলেছে। অতিমাত্রায় ডানদিকে ঝুঁকে পড়েছেন তিনি। সে জন্যই তার জন্য একটি গতিরোধক দরকার। এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই গতিরোধের সতর্ক বার্তা। |
|
আড়াই বছরের ব্যর্থতার
স্বীকারোক্তি ঢাকা ডেস্ক : বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ক্ষমতার আড়াই বছরে বেশ কিছু ব্যর্থতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অপকটে স্বীকার করেছেন। গতকাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী এসব ব্যর্থতা স্বীকার করেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, নানাবিধ জটিলতায় গত আড়াই বছরে জাতীয় জ্বালানি ও কয়লা নীতি চূড়ান্ত করা সম্ভব হয়নি। গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণ ও আধুনিকায়ন, আইনি জটিলতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ আশানুরূপ অগ্রসর হয়নি। এছাড়া মংলা বন্দরের উন্নয়ন, রেল সংস্কার, বুড়িগঙ্গা নদীর দূষণ প্রতিরোধ ও জেলা বাজেট প্রণয়নে সরকার পিছিয়ে আছে বলে তিনি স্বীকার করেন। একইসঙ্গে ভূমি প্রশাসনকে ডিজিটালাইজড, জনসংখ্যানীতি যুগোপযোগী করা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের কাজ করা সম্ভব হয়নি বলেও তিনি বাজেট বক্তৃতায় বলেন। |
|
নেপালের নদীতে ভারতের উঁচু বাঁধ নির্মাণ চূড়ান্ত পদ্মার পানিপ্রবাহে মারাত্মক নেতিবাচক প্রভাবের আশঙ্কা ঢাকা ডেস্ক : ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গা চুক্তি অনুযায়ী, ‘এই অঞ্চলে আন্তঃদেশীয় নদীতে কোনো প্রকল্প গ্রহণ করতে হলে তাতে আঞ্চলিক কোনো দেশ ক্ষতিগ্রস্ত হবে না তা নিশ্চিত করে এগোতে হবে।’ কিন্তু নেপালের সপ্তকোশি নদীতে উঁচু বাঁধ (হাই ড্যাম) নির্মাণের ক্ষেত্রে ভারত এই শর্তের তোয়াক্কা করছে না। বিশ্বের সবচেয়ে উঁচু এই বাঁধ নির্মিত হলে মারাত্মক সঙ্কট দেখা দেবে গঙ্গার পানিপ্রবাহে। এতে নেপালসহ বাংলাদেশে পদ্মার পানিপ্রবাহ আরও কমে যাবে। ফলে ভারতের পানি আগ্রাসনের শিকার বাংলাদেশ আরও মরুকরণের দিকে ধাবিত হবে। নেপালের প্রখ্যাত পানি বিশেষজ্ঞ ড. উপেন্দ্র গৌতম আমার দেশকে বলেন, ‘শুষ্ক মৌসুমে নেপালের মহাকালী, কর্নালি, গানডাকি, সপ্তকোশি—এই নদীগুলো দিয়ে গঙ্গায় ৭০ শতাংশ পানি প্রবাহিত হয়ে থাকে। এর সিংহভাগ আসে আবার সপ্তকোশি থেকে। এই নদীতে বাঁধ নির্মিত হলে গঙ্গায় পানিপ্রবাহে মারাত্মক বাধা সৃষ্টি হবে।’ তিনি বলেন, ‘ভাটির দেশ হিসেবে এই বাঁধ নির্মাণের বিষয়টি অবশ্যই বাংলাদেশকে জানাতে হবে।’ নেপালের সানসারি জেলার বরাহাছেতারা মন্দির থেকে ৫ কিলোমিটার উত্তরে সুনাখাম্বিখোলায় এই বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বাঁধ নির্মাণের প্রস্তুতি। |
|
বিড়ালের
নাম নিজের প্রিয় বিড়ালের জন্য একটি সুন্দর নাম চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, তাঁর সরকারি বাসভবনে নতুন অতিথি হিসেবে বিড়ালটি যোগ দিয়েছে। জনমত নিয়ে তিনি সেটির নাম রাখতে চান। যে কেউ পছন্দসই নাম প্রস্তাব করতে পারেন। এ পর্যন্ত যতগুলো নাম এসেছে, সেগুলোর মধ্যে একটি হলো ‘মেজরিটি’। হারপারের দল গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার কারণে বিড়ালটির জন্য কেউ একজন এ নাম প্রস্তাব করেছেন। স্টিফেন হারপার একজন বিড়ালপ্রেমী হিসেবে আগে থেকেই সবার কাছে পরিচিত। |
|
মহাজোটের মহা বাজেট |
|
'
সরকারই এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে'
|
|
মাথায়
পিস্তল ঠেকিয়ে গুলির অভিযোগ র্যাবের বিরুদ্ধে
|
|
দুঃখ প্রকাশ করে খালেদা |